সূর্য নিজে সূর্য নিজে গগণ হতে খেয়াল খুশি আলো ছিটায় পূর্ণ তেজে। পাখি নিজে বাসা হতে খেয়াল খুশি ছড়িয়ে পড়ে খাবার খোঁজে। ফাগুন এলে সাড়া ফেলে খেয়াল খুশি ফুল ফুটিয়ে প্রকৃতি সাজে। কী জলে কী স্হলে চারিদিকে কান পাতিয়ে শুনতে পাবে খেয়াল খুশি বেজে ওঠে।
ভাইরে ভাইরে ভাই ভাইরে ভাইরে ভাই শিশু পার্কে যাই দলে দলে দোলনা চড়ে কত মজা পাই। খেলনা দিয়ে খেলার মাঝে হঠাৎ ফেটে নাই। মনে প্রাণে চাই ওটা ফিরে পাই। রাশি রাশি বেলুন দেখি সারা পার্ক জুড়ে লাল বেলুন, নীল বেলুন রংধনুর সাজে ওড়ে যায় আকাশ পানে সারি সারি ভাঁজে। আমিও চাই উড়ে যাই বেলুনের সাথে ধরে ফেলি রংধনু উল্লাসে মেতে।