Skip to main content

শিশু পার্কে যাই

ভাইরে ভাইরে ভাই

ভাইরে ভাইরে ভাই
শিশু পার্কে যাই
দলে দলে দোলনা চড়ে
কত মজা পাই।

খেলনা দিয়ে খেলার মাঝে
হঠাৎ ফেটে নাই।
মনে প্রাণে চাই
ওটা ফিরে পাই।

রাশি রাশি বেলুন দেখি
সারা পার্ক জুড়ে
লাল বেলুন, নীল বেলুন
রংধনুর সাজে
ওড়ে যায় আকাশ পানে
সারি সারি ভাঁজে।

আমিও চাই উড়ে যাই
বেলুনের সাথে
ধরে ফেলি রংধনু
উল্লাসে মেতে।

Comments