Skip to main content
সূর্য নিজে
সূর্য নিজে
গগণ হতে
খেয়াল খুশি
আলো ছিটায়
পূর্ণ তেজে।
পাখি নিজে
বাসা হতে
খেয়াল খুশি
ছড়িয়ে পড়ে
খাবার খোঁজে।
ফাগুন এলে
সাড়া ফেলে
খেয়াল খুশি
ফুল ফুটিয়ে
প্রকৃতি সাজে।
কী জলে কী স্হলে
চারিদিকে কান পাতিয়ে
শুনতে পাবে
খেয়াল খুশি বেজে ওঠে।
Comments
Post a Comment