সূর্য নিজে সূর্য নিজে গগণ হতে খেয়াল খুশি আলো ছিটায় পূর্ণ তেজে। পাখি নিজে বাসা হতে খেয়াল খুশি ছড়িয়ে পড়ে খাবার খোঁজে। ফাগুন এলে সাড়া ফেলে খেয়াল খুশি ফুল ফুটিয়ে প্রকৃতি সাজে। কী জলে কী স্হলে চারিদিকে কান পাতিয়ে শুনতে পাবে খেয়াল খুশি বেজে ওঠে।
মুহাম্মদ হেলাল উদ্দিন লিখিত ছড়া Muhammad Helal Uddin Rhymes